পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজের সকল শ্রেণির মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডের আওতায় নিয়ে আসতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে।
মন্ত্রী আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) ভার্চুয়্যাল প্ল্যাটফর্মে খুলনা জেলা প্রশাসন আয়োজিত খুলনা জেলার দাকোপ উপজেলায় বানিশান্তার যৌনপল্লীর শিশুদের আবাসিক শিক্ষা ও পুনর্বাসনের উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার।
মন্ত্রী বলেন, যৌনপল্লীর শিশুদের শিক্ষার মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের গৃহীত উদ্যোগটি পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর জীবনমানোন্নয়নে দৃষ্টান্ত হয়ে থাকবে। অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
প্রায় এক কোটি ষাট লাখ টাকা ব্যায়ে খুলনা জেলার দাকোপ উপজেলার শতাব্দি প্রাচীন বানিশান্তা যৌনপল্লীর শতাধিক পরিবারের শিশুদের শিক্ষা প্রদান নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মিত হচ্ছে। পরে মন্ত্রী প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা