'২০২২ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলবে'
২০২২ সালের জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনে ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রোববার বেলা সাড়ে ১২টায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেসে ট্রেনে চট্টগ্রাম থেকে আখাউড়া রেল সেকশনের গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে পৌঁছে আখাউড়া-আগরতলা রেলপথ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, 'ভারতের সঙ্গে ট্রেন যোগাযোগে দ্রুতই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ শেষ করা হবে। তাছাড়া আখাউড়া রেল জংশন থেকে লাকসাম রেল জংশন পর্যন্ত ডাবল রেললাইনের কাজ চলমান রয়েছে। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে। এসব প্রকল্পগুলো সম্পন্ন হলেই ২০২২ সালের জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেন চলবে।'
তিনি বলেন, 'আখাউড়া-আগরতলা রেলপথ এবং চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজে ৪৫ শতাংশের অধিক অগ্রগতি হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজে বেশ অগ্রগতি হয়েছে। করোনা পরিস্থিতিতে প্রকল্পপের কার্যক্রম একেবারে বন্ধ হয়নি। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত খুবই সহজ হবে এবং অধিক সংখ্যক পর্যটক কক্সবাজারে আসবে।'
তিনি আরও বলেন, 'রেল যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বমানের করার লক্ষ্যে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে।'
নূরুল ইসলাম বলেন, 'রেলপথে যাত্রীসেবার মান বাড়ানোসহ রেলপথের উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। ২০১১ সালে আলাদা রেল মন্ত্রণালয় গঠন করার পর রেলকে সুশৃঙ্খল অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে। তাছাড়া রেলওয়ের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে শক্ত হাতে নেমেছি।'
তিনি বলেন, 'প্রতিটি এলাকা পরিদর্শন করে মনে হয়েছে প্রকল্পের কাজ ২০২২ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাঠের কাজ ২০২১ সালের মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে। এ জন্য আমার বিশ্বাস, স্টেশন বিল্ডিং, প্লাটফরম, সিগন্যালিং সিস্টেমসহ সম্পূর্ণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে।'
রেলমন্ত্রীর বলেন, 'আখাউড়া-আগরতলা রেল লাইনটি আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রেল লাইনটি নির্মিত হলে ব্যবসা বাণিজ্যসহ দেশি-বিদেশি অধিক সংখ্যক পর্যটক দু'দেশে যাতায়াত করবে। ফলে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।'
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, রেলের সকল রুট মিটার গেজের পরিবর্তে ব্রড গেজে রুপান্তর করার। এ কারণে লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডাবল লাইনের কাজ ২০২২ সালের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। এছাড়া চট্টগ্রাম থেকে লাকসাম পর্যন্ত রেললাইন ডুয়েল গেজে রুপান্তর করতে হবে। আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত রেললাইনেও ডুয়েল গেজে রুপান্তর করতে হবে। এসব কাজ যদি সম্পন্ন হয় তাহলে মিটার গেজ এবং ব্রড গেজ ট্রেন আমরা চালাতে পারবো।'
এর আগে রেলমন্ত্রী চট্টগ্রাম রেলস্টেশন, ফেনী, লাকসাম ও কুমিল্লাসহ চট্টগ্রামের দোহাজারী, চকরিয়া ও কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা