করোনায় ৩৪ জনের মৃত্যুর দিনে নতুন শনাক্ত ১,২৮২ রোগী
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৪ জনসহ মোট চার হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ১ হাজার ২৮২ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন তিন লাখ ৩৬ হাজার ৪৪ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭০২ জনে।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৮২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন।
শনিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৪টি ল্যাবে ১০ হাজার ৭২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৪৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৯০ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৪০ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট শনাক্ত: ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন। মারা গেছেন: ৪ হাজার ৭০২ জন। মোট সুস্থ: ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন। মোট নমুনা পরীক্ষা: ১৭ লাখ ১৫ হাজার ৪৮১ টি।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ২ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৯১২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ কোটি ৫ লাখ ৯৮ হাজার ৯২০ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৯ লাখ ২০ হাজার ২৬৮ জনের। বাকি ৭১ লাখ ৬৫ হাজার ৭২৪ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।
কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৬৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি যার মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৪২১ জন। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ভারত। দেশটির ৪৬ লাখ ৬৩ হাজার ৯৩০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ব্রাজিল যাদের শনাক্তের সংখ্যা ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৮।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা