প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনাসহ সকল সংকটে মোকাবেলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
মনে রাখতে হবে গণমানুষের দল আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারলে মোহাম্মদ নাসিমসহ সব নেতাকে শ্রদ্ধা জানানো হবে। এটা করতে পারলে দেশ হবে সত্যিকারের অসাম্প্র্রদায়িক।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের স্মরণসভায় তিনি একথা বলেন। মন্ত্রী মান্নান বলেন, মোস্তাকের ক্যাবিনেটে জাতীয় নেতাদের যোগ দিতে বলেন, অনেকে যোগ দেন। তবে জাতীয় চার নেতা যোগ দেন নাই। এ কারণে ষড়যন্ত্র করে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই চার নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলী, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার ছেলে মোহাম্মদ নাসিমকেও আমরা সেভাবে স্মরণ করতে চাই। তার অনেক ত্যাগ, শ্রম রয়েছে গণমানুষের এ দলটির (আওয়ামী লীগের) জন্য। আমাদের ওপর মাঝে মাঝে ঝড় আসে, তুফানের মতো বাতাসও আসে, তবে ভয়ের কিছু নেই।
আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এমএ করিম, আসাদুজ্জামান দুর্জয়, সাংবাদিক মানিক লাল ঘোষ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা