নতুন মুখ নিয়ে কয়েকটি মন্ত্রিসভায় রদবদল আসছে
বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্তি এবং দুয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে শিগগিরই। মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলেই এই রদবদল আসতে পারে।
বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও গুঞ্জন চলে আসছে। মন্ত্রিসভার একজন সদস্যের মৃত্যুর পর সেই আলোচনায় আরও জোর পায়। তবে করোনায় অস্বাভাবিক পরিস্থিতির কারণে বিষয়টি এতদিন আগায়নি।
ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে মন্ত্রণালয়টি ফাঁকা রয়েছে। এই মন্ত্রণালয়ে এখনও পর্যন্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তবে শিগগিরই মন্ত্রিসভায় নতুন কাউকে যুক্ত করে এই মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি।
গত ১৩ জুন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনা সংক্রমণ এবং হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকেই এই মন্ত্রণালয়ে নতুন কে দায়িত্বে আসছেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা, আলোচনা ও গুঞ্জন রয়েছে।
করোনো ভাইরাস মহামারিতে সৃষ্ট পরিস্থিতির মধ্যে গত কয়েক মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিভিন্ন অব্যবস্থাপনা, দুর্নীতি, ত্রুটি-বিচ্যুতিসহ বিভিন্ন অভিযোগ, আলোচনা-সমালোচনা চলে আসছে। এ সমালোচনা থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনও বাদ পড়েননি। স্বাস্থ্যখাতের দুরবস্থার জন্য মন্ত্রী হিসেবে তাকেও দায়ী করা হচ্ছে।
কোনো কোনো দিক থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পদত্যাগের দাবিও করা হয়েছে। গত জুনে জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন। সংসদ সদস্যদের কেউ কেউ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জাহিদ মালেক স্বপনকে সরিয়ে দেওয়ার প্রস্তাবও করেন।
সংসদের সদ্যসমাপ্ত নবম অধিবেশনেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়মের অভিযোগ এসেছে। বিভিন্ন দিক থেকে এই সমালোচনার প্রেক্ষাপটে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে বলেও একটা গুঞ্জন রয়েছে। এছাড়া আরও দুয়েকটি মন্ত্রণালয়েও পরিবর্তন আসতে পারে।
গুঞ্জন রয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়েও পরিবর্তনের। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তাকে এই মন্ত্রণালয় খেকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।
এছাড়া মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী।
ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে রুহুল আমিন মাদানীর নাম সবচেয়ে বেশি আলোচিত। তবে ফারুক খান, নানক বা আব্দুর রহমানকেও এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এছাড়া দুই একটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর পদোন্নতি হওয়ারও গুঞ্জন রয়েছে।
সরকার ও আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, এসব বিষয় একান্তই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি নির্দেশ দিলেই প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি তিনি কাকে নতুন নিয়োগ দেবেন এবং কাকে পরিবর্তন করবেন, সবকিছুই তিনি সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। সবকিছুই প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা