১৭০ দিন পর খুলল বিমানবন্দর স্টেশন
করোনার কারণে ১৭০ দিন অর্থাৎ প্রায় সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনসহ জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই এ তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি দিয়ে যথারীতি যাত্রী নেওয়া শুরু হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এসব স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হবে। এসব স্টেশন থেকে যাত্রী উঠতে পারবে।
বন্ধের এ সময়ে বিমানবন্দর স্টেশনটিতে প্ল্যাটফর্ম উঁচু করাসহ বেশ কিছু উন্নয়ন কাজ করা হয়েছে। যাত্রীরা যেন সহজে ট্রেন চড়তে পারেন সেজন্য প্ল্যাটফর্ম উঁচু করা হয়। এছাড়া জনসাধারণ লাইনের ওপর দিয়ে হেঁটে অন্য পাশে যাওয়ার সুবিধার্থে গ্রিল দেয়া হয়েছে। ঢাকার রেল কন্ট্রোল জানিয়েছে, ঢাকা বিমানবন্দর স্টেশনে সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত পাঁচটি ট্রেন এখন পর্যন্ত যাত্রাবিরতি দিয়েছে। যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন প্রায় সাড়ে ৫ মাস বন্ধ ছিল। আজ তা চালু হলো।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা