ঢাকা, শনিবার, ৪ জুলাই, ২০২৬
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫৪

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন কতোটা ঠিক জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন কতোটা ঠিক জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মেজর (অব.) সিনহা হত্যার তদন্তের প্রতিবেদন নিয়ে পত্রিকায় কী এসেছে, তা কতোটা ঠিক আমার জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, হত্যার বিষয়টি আদালতের নির্দেশে তদন্তাধীন, তাৎক্ষনিকভাবে আমরা একটা তদন্ত করেছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি এই রিপোর্ট পর্যালোচনা করবে, যদি আদালত চায় আমরা দেবো।

তিনি বলেন, পত্রিকায় কীভাবে প্রকাশ হলো সেটা আমার জানা নেই। যে প্রকাশ করেছে ও তথ্য সরবরাহ করেছে তারা কাজটি সঠিক করেনি। এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আর ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা তা দেখবো।

 

উপরে