জীবনে ব্যর্থ হইনি, এখানেও হবো না: মেয়র তাপস
ডিএসসিসিকে স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তোলারও ঘোষণা দিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জীবনে সুখের কমতি ছিল না। সুখেই ছিলাম। তিন তিন বার সংসদ সদস্য হয়েছি। সুতরাং চিন্তাভাবনা করেই এই পথে পা বাড়িয়েছি। জীবনে কোনো দিন ব্যর্থ হই নাই। এখানেও ব্যর্থ হবো না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির অঞ্চল সমূহের রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এই কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, প্রতি বুধবার যেকোনো জায়গায় যেকোনো সময় তাৎক্ষণিক অভিযানে যাবো। সেই সময় কোনো বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বা হোল্ডিং ট্যাক্সের আওতায় না থাকলে ওই কর কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কে কোথায় কি কাজ করেছেন, কত আদায় হয়েছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কতটুক হয়েছে, কতটুক হয়নি এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান রাজস্ব কর্মকর্তার কাছে জমা দেবেন। দৈনন্দিন কোনো সমস্যা কোথাও যদি হয় তাহলে উপপ্রধান রাজস্ব কর্মকর্তার মাধ্যমে প্রধান রাজস্ব কর্মকর্তার কাছে সেই সমস্যা জানাবেন। আমরা চেষ্টা করব তাৎক্ষণিক সেই সমস্যার সমাধান করতে। প্রত্যেক তিন মাস অন্তর অন্তর এখানে পর্যালোচনা সভা হবে।
তাপস বলেন, আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সাড়ে ৩শ কোটি টাকা ছিল। সেই সাড়ে ৩শ কোটি টাকায়ই রেখেছি, বৃদ্ধি করিনি। আমি জানি আপনাদের সমস্যা রয়েছে। আমি সমস্যার যেমন সমাধান করব পর্যায়ক্রমে আপনাদের সুবিধাও বাড়াব। কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়। আমি দেয়ার জন্য প্রস্তুত। আমি দেয়ার জন্য মনোনিবেশ করেই এই পদে এসেছি। নির্বাচন করেছি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা