আবেদনের এক মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ: বিডা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানিয়েছেন, আবেদনের এক মাসের মধ্যে শিল্প কারখানায় বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।
তিনি বলেন, ‘আজ থেকে এ উদ্যোগের যাত্রা শুরু হলো।’
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বিদ্যুতের চারটি সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডব্লিউজেডএসসিও) একযোগে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হওয়ার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, বিআরইবি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইন উদ্দিন, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, ডব্লিউজেডএসসিও’র ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন।
বিডার সঙ্গে এ সংক্রান্ত নতুন চারটি সংস্থার সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিডা কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।
উল্লেখ্য, বিডা ওএসএসের মাধ্যমে সেবা দেওয়ার জন্য ইতোমধ্যে প্রথম পর্যায়ে ছয়টি সংস্থা, দ্বিতীয় পর্যায়ে ছয়টি এবং তৃতীয় পর্যায়ে চারটিসহ মোট ১৬টি সংস্থার সঙ্গে সমঝোতা সই করেছে। বর্তমানে ওএসএস পোর্টালের মাধ্যমে প্রাথমিকভাবে বিনিয়োগকারীদের বর্তমানে সাতটি সংস্থার ২১টি সেবা প্রদান করা হচ্ছে। সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে ৪১টি সেবা ওএসএসের মাধ্যমে প্রদান করার জন্য ইন্টিগ্রেশনের বা সেবা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।
জানা গেছে, ওয়ান স্টপ সার্ভিস আইন-২০১৮ এর অধীনে চলতি বছরের ২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসআরও নম্বর-১০৭ আইন/২০২০ অনুযায়ী ‘ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) বিধিমালা, ২০২০’ অনুমোদিত হয়েছে এবং গত ১০ মে তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
বিডা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনলাইনভিত্তিক ওএসএস পোর্টালের কার্যক্রম চালু করে। আলোচ্য ওএসএস পোর্টালের মাধ্যমে ৩৫টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪টির বেশি সেবা প্রদান করা সম্ভব হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা