কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ৪ কোটি টাকা ঋণ চায় বিআরটিসি
আইনে বলা আছে, নিজের আয় থেকে বেতন হবে। তবে ব্যবস্থাপনায় ঘাটতি, দুর্নীতি ও অনিয়মের কারণে স্বাভাবিক সময়েই সব ডিপোতে সময়মতো বেতন হয় না বিআরটিসির। এবার লকডাউনের কারণে বেশ কিছুদিন বাস চলাচল বন্ধ ছিল। এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারছে না সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। তাই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে চার কোটি টাকা সুদমুক্ত ঋণের জন্য প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রস্তাবে বলা হয়, বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ সুদমুক্ত চার কোটি টাকা ঋণ বাবদ বরাদ্দের জন্য অর্থ বিভাগের শর্তানুযায়ী ঋণচুক্তিনামা প্রণয়ন করা হয়েছে। এ ঋণচুক্তি সম্পাদনের জন্য বিআরটিসির পক্ষে স্বাক্ষর প্রদানকারী হিসেবে বিআরটিসি পরিচালক (অর্থ ও হিসাব) ড. নাসিম আহমেদকে মনোনয়ন প্রদান করা হয়েছে। এ অবস্থায় ঋণচুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিআরটিসির দায়িত্বশীল সূত্র বলছে, সংস্থাটির ২১টি ডিপোর মধ্যে মাত্র ৪-৫টির আয় ভালো। বাকিগুলোতে আগে থেকেই ৩-৯ মাস পর্যন্ত বেতন বকেয়া পড়ে আছে। বকেয়া রেখেই চলতি মাসের বেতন দেয়ার একটা চেষ্টা থাকে। কিন্তু লকডাউনের কারণে বাস বন্ধ থাকায় এখন চলতি মাস হোক আর বকেয়া-সব বেতনই আটকে গেছে।
বিআরটিসি সূত্র জানায়, সংস্থাটি মাসে ১২ কোটি টাকা আয় করে। এর মধ্যে ৫–৬ কোটি টাকা চলে যায় অবসরে যাওয়া কর্মীদের সুবিধা পরিশোধে এবং রক্ষণাবেক্ষণে। আর মাসে বেতন লাগে ৭ কোটি টাকার কিছু বেশি। অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় কিছুটা বেশি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা