তিন মুক্তিযোদ্ধার মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাবের আহ্বান জাফরুল্লাহর
মহান মুক্তিযুদ্ধের দুই সেক্টর কমান্ডার মেজর জেনারেল চিত্ত রঞ্জন (সি আর) দত্ত ও আবু ওসমান চৌধুরী এবং মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে জাতীয় সংসদের শোকপ্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে গণমাধ্যমে দেওয়া শোক বার্তায় তিনি এ আহ্বান জানান।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করে সরকার ভালো কাজ করেছে। অথচ সি আর দত্ত ও আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়নি। এটা অত্যন্ত দুঃখের। আশা করছি সংসদের চলতি অধিবেশনে তারিক আলীসহ জাতির এই শ্রেষ্ঠ তিন সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে এবং শোকপ্রস্তাব নেওয়া হবে।
জিয়াউদ্দিন তারিক আলী সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ১৯৪৫ সালে জন্ম নেওয়া জিয়াউদ্দিন তারিক আলীর অবদান দেশবাসী আজীবন মনে রাখবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন দৃষ্টিনন্দন ভবনের সমন্বয়ক ছিলেন তারিক আলী।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা