নামাজরত ব্যক্তির মৃত্যু সৌভাগ্যের
সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নামাজরত অবস্থায় বেশ কয়েকজন মুসল্লি নিহত হয়েছেন। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় পড়ে আছেন হাসপাতালের বিছানায়। হৃদয়বিদারক এ ঘটনা পুরো দেশ নাড়িয়ে দিয়েছে। স্বজন হারানোর বেদনায় যেমন শোকে মুহ্যমান পরিবার ও স্বজনরা, তেমনি গোটা মুসলিম উম্মাহর হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ। ঘটনাটি সবাইকে স্তম্ভিত করেছে। স্তম্ভিত হওয়ারই কথা, মুসলমানরা যে মুসলমানদের চির আপন। এক দেহের মতো।
তবে সান্ত্বনার কথা হলো, যাঁরাই এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা অত্যন্ত ভাগ্যবান। ইনশাআল্লাহ, তাঁরা মহান আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান পাবেন। কেননা হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুল (সা.) বলেছেন, যখন আল্লাহ কোনো ব্যক্তির ভালো চান, তাকে ‘মধুময় করেন।’ কেউ রাসুল (সা.)-কে জিজ্ঞেস করল, ‘হে আল্লাহর রাসুল মধুময় করার মানে কী?’ আল্লাহর রাসুল বলেন, ‘মৃত্যুর আগে তাকে ভালো কাজে লিপ্ত করেন এবং সে অবস্থায় তাকে মৃত্যু দান করেন।’ (মুসনাদে আহমদ, হাদিস : ১৭৪৩৮) অর্থাৎ মহান আল্লাহ যার ভালো চান, তাকে মৃত্যুর আগে হেদায়েত নসিব করেন। তাওবা নসিব করেন। সে পাপকাজ ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসে এবং আমৃত্যু সে নেক আমলের মাধ্যমেই জীবন অতিবাহিত করে। মধু যেমন খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়, তেমনি নেক আমল মানুষের জীবনকে মধুময় করে দেয়। পূত (পবিত্র) করে দেয়। সুখময় করে দেয়।
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, যখন আল্লাহ কোনো মানুষের কল্যাণ চান তাকে পবিত্র করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কিভাবে বান্দাকে পবিত্র করা হয়, রাসুল (সা.) বলেন, তার মনে ভালো কাজের উদ্রেক ঘটিয়ে তাকে ভালো কাজে লিপ্ত করা হয়, এবং সে অবস্থায় তার জান কবজ করা হয়। (তবরানি, হাদিস : ৭৯০০)। অর্থাৎ আল্লাহ যার ভালো চান তাকে এমন হেদায়েত নসিব করেন যে সে পাপমুক্ত পরিশুদ্ধ জীবনের সন্ধান পেয়ে যায়। আমৃত্যু আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয়।
যাদের মৃত্যুটা মহান আল্লাহ নামাজরত অবস্থায় দিলেন, তারা কতই ভাগ্যবান যে শেষনিঃশ্বাস ত্যাগ করার সময় তারা মহান আল্লাহর ইবাদতে মশগুল ছিল। ইবাদতে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যু যে কতটা সৌভাগ্যের তা রাসুল (সা.)-এর আরো কিছু হাদিস দ্বারা বেশ স্পষ্ট হয়ে যায়। জাবির (রা.) বলেন, আমি নবী (সা.)-কে এ কথা বলতে শুনেছি যে, প্রত্যেক বান্দা কিয়ামতের দিন ওই অবস্থায় উত্থিত হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। (মুসলিম, হাদিস : ৭১২৪)
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক (মুহরিম) ব্যক্তি (হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায়) মারা গেল। তখন নবী (সা.) (সাহাবাদের) বলেন, তাকে কুলপাতার পানি দ্বারা গোসল করাও এবং তার কাপড়েই তাকে কাফন দাও। তার মাথা ও মুখমণ্ডল ঢাকবে না। কেননা তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় ওঠানো হবে। (নাসায়ি, হাদিস : ২৭১৪)
সুবহানাল্লাহ! এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারি, নারায়ণগঞ্জের দুর্ঘটনায় আমাদের যে মুমিন ভাইয়েরা ইন্তেকাল করেছেন মহান আল্লাহ অবশ্যই তাঁদের শহীদি মর্যাদা দান করবেন। কারণ রাসুল (সা.) আগুনে পুড়ে মৃতদের শহীদ বলে আখ্যা দিয়েছেন। জাবির বিন আতিক (রা.) থেকে বর্ণিত, তিনি অসুস্থ হয়ে পড়লে নবী (সা.) তাঁকে দেখতে আসেন। জাবের (রা.)-এর পরিবারের কেউ বলল, আমরা আশা করতাম যে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা তো খুব কম হয়ে যাবে। আল্লাহর পথে নিহত হলে শহীদ, মহামারিতে নিহত হলে শহীদ, যে নারী গর্ভাবস্থায় মারা যায় সে শহীদ এবং পানিতে ডুবে, আগুনে পুড়ে ও ক্ষয়রোগে মৃত্যুবরণকারী শহীদ। (ইবনে মাজাহ, হাদিস : ২৮০৩) মহান আল্লাহ ওই ঘটনায় নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন, আহতদের দ্রুত সুস্থতা দান করুন। তাঁদের পরিবারকে উত্তম বিনিময় দান করুন।
(লেখাটি একটি জাতীয় দৈনিকে লিখেছেন ‘মুফতি মুহাম্মদ মর্তুজা’)


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা