‘অবৈধভাবে রাস্তার উপর মসজিদ নির্মাণকারীদের শাস্তি হওয়া প্রয়োজন’
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, মসজিদের একটি অংশ বর্ধিত করে রাস্তার উপরে নিয়ে আসা হয়েছে। তবে রাস্তার উপর মসজিদের বর্ধিত অংশ কিভাবে নির্মাণ করা হলো এবং রাস্তার মধ্যে গ্যাস লাইনের পাইপ আছে কি না সেটাই প্রশ্ন। তিনি বলেন, রাস্তা পরিষ্কার করে দেখা হবে এখানে গ্যাস লাইনের সংযোগ আছে কিনা। তারপরেই এ বিষয়ে পরিষ্কার হওয়া যাবে এবং গ্যাস লাইনের উপরে কিভাবে মসজিদ নির্মাণ করা হলো সেটাও বোঝা যাবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা অবৈধভাবে রাস্তার জায়গার উপর মসজিদ নির্মাণ করেছে তাদের শাস্তি হওয়া প্রয়োজন। একইসাথে যেসব গ্রাহক অবৈধভাবে গ্যাস লাইনের সংযোগ গ্রহণ করেছেন তাদেরও শাস্তি হওয়া প্রয়োজন।’
আর তিতাস গ্যাস কর্তৃপক্ষের কারণে এ ঘটনা ঘটে থাকলে দ্রুত সময়ের মধ্যে তাদের সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
তবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল রিভিশন এর মহাপরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, গ্যাসের লিস্ট থেকে স্পার্ক (স্ফুলিঙ্গ) করে বিস্ফোরণ ঘটেছে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের মেশিন দিয়ে মসজিদের ভেতরে ১৭ ভাগ গ্যাসের উদগীরণের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। ধারণা করা হচ্ছে মসজিদের ভেতরে গ্যাস উদগীরণ এর কারণেই বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো স্পার্ক থেকে আগুন লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদরের পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের এসি বিস্ফোরণ হয়ে ৩৭ জন দগ্ধ মুসুল্লি জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। গতরাত থেকে এ পর্যন্ত ২১ জন মৃত্যুবরণ করেছেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা