‘যারা আখের গোছানোর চেষ্টায়, তারাই সরকারি কর্মকর্তাদের ওপর হামলা করে’
ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা খানমের ওপর হামলার প্রসঙ্গ টেনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করে, তারাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে।
শুক্রবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, ‘সরকারের ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। পৃথিবীর অন্যতম অগ্রসরমাণ অর্থনীতির নাম বাংলাদেশ। আর এই অগ্রসরমাণ অর্থনীতির চাকা সচল রাখতে আওয়ামী লীগ সরকারের ইশতেহার বাস্তবায়নের কাজ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।’
‘আর এসব কর্মকর্তা-কর্মচারীদের ওপর যখন হামলা হয়, তখন সরকার বসে থাকবে না। অপরাধীরা যত শক্তিশালীই হোক না তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে এসে বিচার করা হবে’ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে এক শ্রেণির মানুষ ব্যাহত করতে চায়। যারা এই দেশের উন্নয়নকে ব্যাহত করার প্রচেষ্টায় নিজেদের আখের গোছানোর চেষ্টা করে, তারাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন রকম চাপ প্রয়োগ করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চালায়।’
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীদের দেশের জনগণের জন্য, দেশের জন্য এসব দুষ্কৃতকারীদের থেকে সাবধান থাকতে হবে। দেশের উন্নয়ন বাস্তবায়নে যারা কাজ করছেন, তাদের নিরাপত্তা দিতে হবে। জনগণের দায়িত্ব নিতে হবে।’
আহত ইউএনও’র বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে। চিকিৎসার পাশাপাশি ইউএনও’র ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা