ইউএনও’র ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, যারা এ কাজ করেছে তারা যে দলের বা গোষ্ঠীর কিংবা যতো প্রভাবশালীই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের মুখোমুখি হতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে সাংবাদিকদের এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ, র্যাব, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্তে নেমেছে। তদন্তের অংশ হিসেবে ইউএনওর বাসার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কী কারণে তার ওপর হামলা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
ওয়াহিদা খানম প্রজাতন্ত্রের কর্মকর্তা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন ইউএনওরা। কিন্তু তার ওপরে এ ধরনের হামলা জঘন্যই নয়, বর্বরোচিত। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, সরকার প্রথম থেকেই বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। তার চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী পর্যন্ত খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য সরকারের পক্ষ থেকে চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। তার উন্নত চিকিৎসা দিতে যা যা করণীয় চিকিৎসকদের পরামর্শে তা করা হবে।
উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঘোড়াঘাট থানায় ওয়াহিদা খানমের বড় ভাই শেখ ফরিদ বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা