পদ্মাপারের অপেক্ষায় তিন শতাধিক যান
নাব্যতা সঙ্কটের কারণে গত শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছিল কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে এই রুটে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। আজও তা বন্ধ আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে, শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পরিবহন।
সূত্রটি আরও জানিয়েছে, গত শনিবার থেকেই নৌরুটে নাব্য সঙ্কটের কারণে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছিল। তবে দিনে ৫-৬টি ছোট ফেরি চলাচল করতো। কিন্তু বৃহস্পতিবার নাব্যতা সঙ্কট আরও তীব্র হয়।
বিআইডব্লিউটিসি'র মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, নাব্য সঙ্কটের কারণে ফেরি চলাচল করতে পারছে না। তাই গতকাল সকাল থেকে ফেরি বন্ধ রয়েছে। গতকাল সকালে দুটি ফেরি চ্যানেল অতিক্রম করতে গিয়ে ডুবোচরে বাধাগ্রস্ত হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুল আলীম বলেন, চ্যানেলের নাব্য পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল সম্ভব নয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও পরিবহন আটকে পড়েছে। পরিবহনের যাত্রীরা ঘাটে এসে পড়েছে বিপাকে। আর লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা