অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পেলেন নৌপ্রধান
নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবালকে অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরানোর পর সরকারপ্রধান নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন এবং এজন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বলে প্রেস সচিব ইহসানুল করিম জানান।
অনুষ্ঠানে সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
এর আগে সরকার সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নতুন নৌবাহিনী প্রধান (চিফ অব ন্যাভাল স্টাফ-সিএনএস) হিসেবে নিয়োগ দেয়।
গত ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করে। এতে বলা হয়, এ নিয়োগ ২৫ জুলাই অপরাহ্ণ থেকে কার্যকর হবে এবং মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হবেন।
গত ২৬ জুলাই গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তাকে ভাইস অ্যাডমিরালের র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।
নোটিফিকেশনে বলা হয়, মোহাম্মদ শাহীন ইকবাল ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছর নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। আওরঙ্গজেব চৌধুরী গত ২৫ জুলাই অবসরে যান।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা