করোনা আক্রান্তে সৌদিকে টপকে ১৪তম বাংলাদেশ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব যেন থামছেই না। প্রতিদিনই বিশ্বে কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এ মারণ ব্যাধি। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আড়াই হাজারের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্য দিয়ে করোনায় আক্রান্তের বৈশ্বিক তালিকায় সৌদি আরবকে টপকে গেছে বাংলাদেশ। এক ধাপ উপরে উঠে বর্তমান অবস্থান দাঁড়িয়েছে ১৪তম।
আজ বুধবার (০২ সেপ্টেম্বর) ওয়ার্ল্ডোমিটারের সবশেষ আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে ২ হাজার ৫২৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তাতে সরকারি হিসেবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব মতে, ৩ লাখ ১৬ হাজার ৬৭০ জন আক্রান্ত নিয়ে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরব নেমে গেছে ১৫তম স্থানে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানিতেও সৌদি আরবের ওপরে বাংলাদেশের অবস্থান, ২৯তম। ৩ হাজার ৯২৯ জন মৃত্যু নিয়ে এই তালিকায় সৌদির অবস্থান ৩০তম।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা