জলসিঁড়ি আবাসন প্রকল্পে সহায়তা করবে বসুন্ধরা গ্রুপ
চুক্তিসই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর (সর্বডানে) ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান (সর্ববামে)
বাংলাদেশ সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্প বাস্তবায়নের উন্নয়নকাজে সার্বিক সহায়তা করবে বসুন্ধরা গ্রুপ। আজ সোমবার সেনাবাহিনীর সদর দপ্তরে এ নিয়ে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই প্রকল্পকে সফল করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার বিবেচনায় ইতোপূর্বে বসুন্ধরা গ্রুপ ২৬০০ বিঘা জমি প্রদান করে।
অনুষ্ঠানে বলা হয়, জলসিঁড়ি আবাসন প্রকল্প সম্প্রসারণ ও উন্নয়নে বসুন্ধরা গ্রুপ সহায়তা করবে। প্রকল্প এলাকায় বসুন্ধরা গ্রুপ ও জলসিঁড়ি যৌথভাবে বড় একটি মসজিদ স্থাপন করবে এবং প্রকল্পের সৌন্দর্যবর্ধনেও কাজ করবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ‘জলসিঁড়ি আবাসন প্রকল্পে’র সম্প্রসারণ ও উন্নয়নে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। আমি আশা করি, উভয় পক্ষের সহযোগিতায় এই প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে।
এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, উভয় প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সেনাবাহিনী এবং বসুন্ধরা গ্রুপ পরস্পরকে সহযোগিতা করবে। তিনি এই প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তার জন্য বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন এবং বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল সামসুল হক, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এবং উভয় পক্ষের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা