পত্রিকা, টিভি-বেতারের অনলাইনে নিবন্ধন লাগবে
প্রিন্ট ও অনলাইন ভার্সনের মধ্যে ভিন্নতা থাকলে পত্রিকার অনলাইন ভার্সনের জন্য নিবন্ধন লাগবে। তবে, ছাপা পত্রিকার ই-পেপার অনলাইনে প্রকাশের জন্য নতুন করে নিবন্ধন করতে হবে না। এছাড়া, টেলিভিশন চ্যানেল ও বেতার নিউজ পোর্টাল হিসেবে চালালে তাদেরও পৃথকভাবে নিবন্ধন করতে হবে।
এমন বিধান রেখে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’ সংশোধন করছে সরকার। এ জন্য সংশোধিত এই নীতিমালার খসড়া সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হন। মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে বৈঠকে যোগ দেন। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।
খসড়া নীতিমালা অনুযায়ী, আইপিটিভি ও ইন্টারনেট রেডিও নিবন্ধন নিয়ে চালানো যাবে। তবে এগুলো সংবাদ প্রচার করতে পারবে না। তারা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে পারবে।
বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদ্যাপন এবং দিনটি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ–বিষয়ক ‘ক’ ক্রমিকের অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন হয়।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা