ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
আপডেট : ৩১ আগস্ট, ২০২০ ১৬:৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৪ হাজার ২৮১ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে নতুন ২ হাজার ১৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনার পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৫৪টি। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

 

উপরে