এমপিও শিক্ষকদের বেতন হবে মোবাইল ব্যাংকিংয়ে
এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ শিক্ষকের বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বেতন পাওয়ার বিষয়টি সার্বিকভাবে দ্রুত, সহজ ও ব্যাংক থেকে টাকা তোলার ঝামেলা এড়াতেই এমন পরিকল্পনা। এতে সরকারের ব্যয় হবে ২০০ কোটি টাকা। আর সুবিধাটি পেতে এমপিওভুক্ত শিক্ষকদের মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টের তালিকা যাচাই-বাছাই করে সরাসরি ওই মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠাবে অর্থ মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের টাকা পাওয়ার বিষয়টি আরো দ্রুত ও সহজ করার পরিকল্পনা হচ্ছে। সে লক্ষ্যে বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর বিষয়টি নিয়ে কাজ চলছে। এটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় ও আমরা এ নিয়ে কাজ করছি।’
অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা এরই মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এবার এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার বিষয় নিয়ে কাজ চলছে।’
সূত্র মতে, গত অক্টোবরে নতুন করে দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার। এসব প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা প্রায় চার লাখ ৯৬ হাজার। তাঁরা সরকার থেকে মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া ও চিকিৎসা ব্যয় মিলিয়ে এক হাজার ৫০০ টাকা পান।
এমপিওভুক্ত এসব শিক্ষকের বেতন ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। অর্থ মন্ত্রণালয় চেকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে বেতনের টাকা ছাড় করে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাছে অভিযোগ রয়েছে, ব্যাংকগুলো টাকা ছাড়করণে গড়িমসি করে। এ জন্য শিক্ষকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর পরিকল্পনা হচ্ছে। এতে শিক্ষকরা তাৎক্ষণিক বেতনের টাকা পেয়ে যাবেন। এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলার জন্য নির্দেশনা দিতে পারে। সবার অ্যাকাউন্ট খোলা হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষকদের একটি তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থ মন্ত্রণালয় তালিকায় থাকা নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার, নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারের সঙ্গে মিলিয়ে দেখবে। সব মিলে গেলে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
সূত্র মতে, চলতি ২০২০-২১ অর্থবছরে প্রশিক্ষণ, অন খরচসহ এমপিওভুক্ত খাতে বরাদ্দ আছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। শুধু এমপিওভুক্তিতে বরাদ্দ প্রায় ১১ হাজার ৫০০ কোটি টাকা। এর পুরোটাই পাঠানো হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এ জন্য ১০০ টাকা পাঠাতে সরকারের খরচ হবে ৭০-৮০ পয়সা। সে হিসাবে সব মিলিয়ে সরকারের খরচ পড়বে প্রায় ২০০ কোটি টাকা। সরকারের ব্যয় ব্যবস্থাপনায় সংগতি আনতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা ও এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং চ্যানেলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ধীরে ধীরে সরকারের অন্যান্য কর্মসূচির টাকাও এই চ্যানেলের মাধ্যমে পাঠানো হতে পারে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা