কুয়েতে বন্দি পাপুলের ‘নতুন ব্যবসার’ তথ্য প্রকাশ
মানব ও অর্থ পাচার এবং ভিসা বাণিজ্যের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুরের সংসদ সদস্য মো. শহীদ ইসলাম ওরফে কাজী পাপুলের আরও ব্যবসা এবং চুক্তির নতুন তথ্য প্রকাশ করেছে দেশটির আরবী দৈনিক আল কাবাস।
পত্রিকাটি জানিয়েছে, পাপুলের এমন ব্যবসায়িক লাইসেন্স আছে যার অধীনে তিনি কুয়েত থেকে প্রায় সব আমদানি করতে পারতেন! এর আগে দেশটিতে তার চারটি কোম্পানি থাকার কথা জানা যায়, যার মাধ্যমে তিনি শ্রমচুক্তি করতে পারতেন এবং দেশটিতে ক্লিনার পাঠাতে পারতেন।
আল-কাবাস পাপুলের কিছু কাগজপত্র পেয়েছে, সেখানে ‘জেনারেল ট্রেডিং অ্যান্ড কন্ট্রাকটিং’ লাইসেন্স আছে।
এই স্বতন্ত্র লাইসেন্স দিয়ে সরকারি পর্যায়ে ক্লিনিং কন্ট্রাক্টের পাশাপাশি আরও অনেক কাজ করতে পারতেন তিনি।
নিজস্ব সূত্রের বরাত দিয়ে আল-কাবাস লিখেছে, এই লাইসেন্স পাওয়ার পর পাপুল কুয়েত সরকারের নজর এড়িয়ে কোনো ‘ঝামেলা ছাড়াই’ আরও বেশি শ্রমিক নেয়ার সক্ষমতা অর্জন করেন।
অন্য ব্যবসা থেকে প্রচুর আয় দেখিয়ে সোনা এবং কার্পেট ব্যবসায় প্রবেশের পর পাপুল তার কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৬ জুন গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুল বাংলাদেশ থেকে ২০ হাজার শ্রমিক কুয়েতে নিয়েছেন।
২৪ জুন পর্যন্ত ২১ দিনের রিমান্ড শেষে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে আরও কয়েকবার আটকাদেশ বাড়িয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা