ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠক শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ‘যারা ফ্রিল্যান্সিং করেন তারা কেরানী বা অন্য সরকারি চাকরিজীবীদের তুলনায় অনেক বেশি আয় করলেও বিয়ের ক্ষেত্রে তাদের পছন্দ করা হয় না। এজন্য তাদের সামাজিক বা রাষ্ট্রীয় কী ধরণের স্বীকৃতি দেওয়া যায় সেটি ভাবতে হবে।’ পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সিনেমা হল মালিকদের সহায়তা করতে বিশেষ তহবিল গঠনের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোনো হল মালিক যদি তার ব্যবসা উন্নয়ন ঘটাতে চান তাহলে তাকে ঋণ দিতে একটি বিশেষ তহবিল গঠন করা দরকার। এছাড়া তরুণদের বিদেশি ভাষা শেখার তাগিদ দিয়ছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু বাংলা বা ইংরেজি জানলে হবে না। সঙ্গে ফ্রান্স, জার্মান এবং চাইনিজ ভাষা শিখতে হবে। তাহলে বেশি বেশি ফ্রিল্যান্সিং কাজ পেতে সুবিধা হবে।’
এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী গবেষণায় খুব আগ্রহী। তিনি বলেছেন, আরও গবেষণা করেন। অযথা পশুপাখি হত্যা করবেন না। এক হাজার পশু জন্ম দেবেন এক হাজার খাবেন। কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন সংশোধনী প্রকল্পের অনুমোদন দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।’ মহিষের দুধ খুব দামি এবং পুষ্টিকর। তাই এ বিষয়ে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা