করোনায় মারা গেলেন আকিজ গ্রুপের পরিচালক
দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের অন্যতম পরিচালক শেখ মোমিন উদ্দিন মারা গেছেন। শ্বাসকষ্টসহ করোনাভাইরাস উপসর্গ নিয়ে তিনি আজ সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানী মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি বৃদ্ধা মা, দুই স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের চিফ কনসালটেন্ট ডা. মো. সিরাজুল ইসলাম জানান, শেখ মোমিন উদ্দীন গত ১৪ আগস্ট রাত ১১.৪০ মিনিটে করোনা আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তিনি আগে থেকে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন।
হাসপাতালে ভর্তির পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পরীক্ষায় প্রথমে পজিটিভ এসেছে। চিকিৎসাধীন অবস্থায় পরের পরীক্ষায় নেগেটিভ এসেছিল।
গত রাতে আদ্-দ্বীন হাসপাতাল জামে মসজিদে নামাজে জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হয় যশোরের নওয়াপাড়ায় তাঁর প্রতিষ্ঠিত এসএএফ ইন্ডাস্ট্রিতে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে কাল মঙ্গলবার নিজ গ্রাম মধ্যডাঙ্গায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
শেখ মোমিন উদ্দিন প্রয়াত শিল্পপতি আকিজ উদ্দিনের ১৫ ছেলেমেয়ের মধ্যে মেজ ছিলেন। শতভাগ রপ্তানিমুখী চামড়া শিল্পের এসএএফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। চামড়া শিল্পে অসামান্য অবদান রাখার কারণে তিনি একাধিকবার সরকার ঘোষিত সিআইপি পদক অর্জন করেন। ঢাকা, যশোর, সাভারে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন উদ্যমী এই শিল্পপতি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা