ডিএমপিকে পিপিই দিল যুক্তরাষ্ট্র
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কূটনৈতিক নিরাপত্তা বিভাগের কাছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেছে যুক্তরাষ্ট্র সোমবার (২৪ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং দূতাবাসের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস রিজিওনাল সিকিউরিটি অফিসের প্রতিনিধিরা ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ মোহাম্মদ আশরাফুল ইসলামের কাছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে ধারাবাহিক পিপিই বিতরণ পরিকল্পনার সপ্তম উদ্যোগ এটি। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট, ডিফেন্স, এগ্রিকালচার, ইউএসএআইডি, এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে ৫৬.৫ মিলিয়ন ডলারের অধিক সহায়তা দিয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের দেওয়া সরঞ্জামাদির মধ্যে রয়েছে ১,০০০টি কেএন৯৫ মাস্ক, ২,০০০টি ধুয়ে ব্যবহারযোগ্য ফেস মাস্ক, ৮০০ বোতল ২৫০-মিলি হ্যান্ড স্যানিটাইজার, ১,৪০০টি মুখমণ্ডল সুরক্ষার শিল্ড-যার সবই যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি বিভিন্ন কোম্পানির কাছ থেকে স্থানীয়ভাবে কেনা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটেলিয়ন-১ এবং ইমিগ্রেশন পুলিশ ইউনিটের মধ্যে বিতরণের জন্যও অনুদান হিসাবে সমপরিমাণ পিপিই দেওয়া হবে।
কোভিড-১৯ প্রতিরোধে কূটনৈতিক নিরাপত্তা বিভাগ সম্মুখসারিতে থেকে কাজ করছে। তারা বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত সুরক্ষা বিধি-বিধান ও স্বাস্থ্য উদ্যোগসমূহ বাস্তবায়ন করছে। অনুদান হিসাবে এই পিপিইগুলো পাওয়ার ফলে সম্মুখসারিরকর্মী হিসেবে পুলিশ কর্মকর্তাদের জন্য বাংলাদেশে বসবাসরত বিভিন্ন গোষ্ঠী ও মানুষের সুরক্ষা দেওয়ার পাশাপাশি উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা