২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪২, আক্রান্ত ২৪৮৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৪৮৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট দুই লাখ ৯৭ হাজার ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ৭৮৪ জন। এ নিয়ে দেশে মোট এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন করোনা থেকে সুস্থ হলো।
সোমবার (২৪ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টিতে। আর একই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। এ নিয়ে সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮২ হাজার ৮৭৫।
করোনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস পজিটিভি শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪ শতাংশ। আর সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শথাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানোদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১১ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৮ জনের এবং বাড়িতে মারা গেছেন ৪ জন। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছে তিন হাজার ১৩৭ জন পুরুষ ও ৮৪৬ জন নারী।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের তিনজন, বরিশাল বিভাগের একজন, রংপুর বিভাগের দুজন ও ময়মনসিংহ বিভাগের দুজন। এ ছাড়া হাসপাতালে মারা গেছে ৩৮ জন এবং বাড়িতে চারজন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৪ লাখ ৫৬ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৩ লাখে পৌঁছেছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ লাখ ৭ হাজারের বেশি মানুষ।
জেএইচইউ‘র দেয়া তথ্য মতে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের দেড় কোটিরও বেশি মানুষ।
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ লাখেরও বেশি মানুষ। এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৪৬ জনের।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা