লেবানন থেকে ফিরলো ৪০৬ বাংলাদেশি
লেবানন থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ৪০৬ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় বিকেল ৪টা ২০ মিনিটে বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা হয়ে রাত পৌনে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনা মহামারীর আগে থেকেই লেবাননে অনেক বাংলাদেশি আটকা পড়েন। এরইমধ্যে চলতি মাসের শুরুতে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় তাদের মাঝে আতঙ্ক দেখা দেয়। ১০/১১ মাস আগে থেকে লেবাননে অর্থনৈতিক, রাজনৈতিক, ডলার সংকট ও করোনা পরিস্থিতির কারণে হাজারো প্রবাসী কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের আকামা নবায়ন করছে না। কেউ কেউ শ্রমিকদের দেশে পাঠিয়ে দিয়েছে। নিয়মিত ফ্লাইট না থাকায় বৈধ প্রবাসীরাও দেশে ফিরতে পারেননি।
গত বছরের সেপ্টেম্বরে লেবানন সরকারের বিশেষ সুযোগে পুরুষরা ৪ ও নারীরা ৩ লাখ লেবানিজ পাউন্ড জরিমানা এবং বিমান টিকিট বাবদ ৩০০ মার্কিন ডলার জমা দিয়ে দেশে ফেরার সুযোগ পান। সে সময়ে নিবন্ধন করেন সাড়ে সাত হাজারের বেশি বাংলাদেশি। এদের মধ্যে দেড় হাজার প্রবাসী ফিরতে পারলেও করোনা সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউন, ফ্লাইট ও বিমানবন্দর বন্ধের কারণে বাকিরা ফিরতে পারেননি।
গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুত বন্দরে জোড়া বিস্ফোরণে পাঁচ বাংলাদেশিসহ দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়। এরপর বাংলাদেশ সরকার জরুরি খাদ্য ও ওষুধসামগ্রী সহায়তা পাঠায়। সে সময় বাংলাদেশ বিমান বাহিনীর ওই উড়োজাহাজে ৭১ প্রবাসী ফিরে আসেন। এরপর দায়িত্বপ্রাপ্ত নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করে বিশেষ বিমানের ব্যবস্থা করেন।
এরই অংশ হিসেবে গত ১৭ আগস্ট আগে নিবন্ধিত ৪১০ জন দেশে ফেরেন। লেবাননে আটকেপড়া বাকিদের দ্রুত ফিরিয়ে আনা হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা