রাজধানীতে বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ
আমিনবাজারে নির্মিতব্য দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে যত্রতত্র পড়ে থাকা ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘এই বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে ঢাকা শহরের রাস্তা-ঘাট এবং খাল-বিলসহ যত্রতত্র ময়লা পড়ে থাকবে না। প্লান্টটি স্থাপিত হলে সেখানে প্রতিদিন তিন হাজার টন ময়লা-আবর্জনা প্রয়োজন হবে। এতো পরিমান ময়লা-আবর্জনা সংগ্রহ করে বিদ্যুৎ প্লান্টে দিলে ঢাকা শহরে ময়লা-আবর্জনার স্তুপ আর থাকবে না।’
এলজিআরডি মন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আমিনবাজারে ল্যান্ডফিল স্টেশন এবং গাবতলীর যান্ত্রিক ওয়ার্কশপ পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এসময় তিনি জানান, রাজধানী ঢাকা শহরের প্রতিদিন গড়ে যে ছয় হাজার টন ময়লা-আবর্জনা তৈরি হয়, তা এখানে ব্যবহার করা হবে।
বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্টকে স্বপ্নের প্রকল্প হিসাবে বর্ণনা করে এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
বিদেশি একটি কোম্পানির সাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চুক্তি করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, চুক্তি হওয়ার ১৮ মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। যদিও তারা এর থেকে কিছুটা সময় বেশি চেয়েছেন।
মন্ত্রী জানান, চুড়ান্ত চুক্তির সময় এ বিষয়টি ফয়সালা হবে। পরিবেশের উপর বিশেষ গুরুত্ব দিয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
মো. তাজুল ইসলাম বলেন, আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্টের পাশে একটি ইকো পার্কও নির্মাণ করা হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পরিকল্পনা অনুযায়ী রাজধানী ঢাকার দুটি সিটি করপোরেশনসহ দেশের সব শহর পরিষ্কার করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে এবং শিগগিরই এটি একটি পরিষ্কার শহর গড়ে তোলতে সহায়তা করবে।’
মেকানিক্যাল ওয়ার্কশপ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, শহর পরিষ্কার রাখার জন্য আধুনিক সরঞ্জাম সংগ্রহ করা হবে।
তিনি বলেন, সিটি করপোরেশনগুলোর অধীনে অবৈধভাবে দখলকৃত সব জমি যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় দখলমুক্ত করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা