সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে সুখবর!
আগামী অর্থবছর থেকে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের বেতন-ভাতা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যবস্থা আগামী বাজেট থেকে চালু হবে।
রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার জন্য আগামী ২০২১-২২ অর্থবছর হতে সরকারি কর্মচারীদের বেতন-ভাতাদির বাজেট স্বয়ংক্রিয়ভাবে প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর ও অধিকতর স্বচ্ছতা নিশ্চিতকরণে বর্তমানে ‘অনলাইন পে-ফিক্সেশন’ ডাটাবেজ হতে নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতি অনুযায়ী রি-ডিজাইনকৃত আইবাস প্লাস-এর ডাটাবেজে সব কর্মচারীর তথ্য স্থানান্তরের কার্যক্রম চলমান আছে।
এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন পরিশোধের লক্ষ্যে সকল মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠান, অধীনস্ত অধিদপ্তর, পরিদপ্তর ও অধস্তন অফিস এবং মাঠ পর্যায়ের অফিসসমূহের অর্গানোগ্রাম, নিয়োগবিধি ও পদ মঞ্জুরি অনুযায়ী পদবি, পদসংখ্যা ও গ্রেড আইবাস প্লাস সিস্টেমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
বর্ণিত প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতাদির বাজেট আগামী ২০২১-২২ অর্থবছর হতে স্বয়ংক্রিয়ভাবে প্রণয়ন ও ইএফটির মাধ্যমে কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে সকল মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠান, অধীনস্ত অধিদপ্তর বা পরিদপ্তর ও অধস্তন অফিস ও মাঠ পর্যায়ের অফিসসমূহের অর্গানোগ্রাম, নিয়োগবিধি ও পদ মঞ্জুরির সত্যায়িত অনুলিপি আগামী ৩১ আগস্টের মধ্যে অর্থ বিভাগে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
বর্তমানে সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের বেতন এবং ভাতা অ্যাকাউন্টস কন্ট্রোলার জেনারেলের অফিস থেকে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থায় স্থানান্তর করা হয়।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন-ভাতা বাবদ্দ রাখা হয়েছে রয়েছে ৬৮ হাজার ৪৬৪ কোটি টাকা।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, বর্তমানে সব মন্ত্রণালয় বা বিভাগ বাজেটের আগে তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বাজেটে ম্যানুয়ালি পদ্ধতিতে বরাদ্দ চায়।
তিনি বলেন, কিন্তু এখন তো অর্থ মন্ত্রণালয়ে সারা দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডাটাবেজ রয়েছে। এ ডাটাবেজে একজন চাকরিজীবীর বর্তমানে বেতন-ভাতা কত আগামী জুলাই মাসে ইনক্রিমেন্টসহ কার বেতন-ভাতা কত হবে সব তথ্য রয়েছে। এ জন্য সব সরকারি অফিসে চিঠি দিয়ে তাদের কোন অফিসে কোন পদে কত জন লোক রয়েছে, এটা দিলেই আমরা আমাদের ডাটাবেজ থেকে অটোমেটিক ওই তাদের বাজেটটা ধরে রাখতে পারবো। তাদের আর আলাদাভাবে বেতন-ভাতার জন্য বাজেট চাওয়া লাগবে না।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা