প্লাজমা দিতে বগুড়া থেকে ঢাকার পথে ৪০ পুলিশ সদস্য
করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা (রক্তের বিশেষ উপাদান) দিতে বগুড়ার ৫৯ জন পুলিশ সদস্য ঢাকার পথে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা পুলিশের বাসযোগে প্রথম ধাপে ৪০ জন ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন।
বাকি ১৯ জন সোমবার (১৬ আগস্ট) রওনা হবেন। প্রথম ধাপে ঢাকায় যাওয়া ৪০ জনের মধ্যে ইন্সপেক্টর একজন, ১২ জন এসআই, ৮ জন এএসআই এবং ১৯ জন কনস্টেবল রয়েছেন। জেলায় মোট ১৪৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে সুস্থ হয়েছেন এ পর্যন্ত ১৪২ জন। এই ১৪২ জনের মধ্যে প্লাজমা দেওয়ার জন্য মনোনীত হয়েছেন ৫৯ জন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল থেকে একটি মেডিক্যাল টিম বগুড়ায় এসেছিল। তারা জেলার করোনা আক্রান্ত ১১৭ জন পুলিশ সদস্যদের শরীরে অ্যান্টিবডি পরীক্ষা করেন। এর মধ্যে ৫৯ জন পুলিশ সদস্যের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে তারা জানায়। পরে তাদের প্লাজমা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়।
তাদের মধ্যে ৪০ জন প্রথম ধাপে রোববার ঢাকায় গেলেন প্লাজমা দান করতে। বাকি ১৯ জন সদস্য দ্বিতীয় ধাপে কাল সোমবার আসবেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বগুড়া পুলিশ লাইন্স থেকে যাত্রাকালে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সবাইকে শুভেচ্ছা জানান।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা