১০ জেলায় আবারও বন্যার শঙ্কা
বন্যার ক্ষতি সামলে ওঠার প্রস্তুতির কালে আবারো বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আগামী পাঁচ দিনে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১০ জেলার নিম্নাঞ্চল পুনরায় প্লাবিত হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনার পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেতে পারে গঙ্গা-পদ্মার পানিও।
এই অবস্থায় কুড়িগ্রাম জেলার চিলমারী, বগুড়া জেলার সারিয়াকান্দি, গাইবান্ধা জেলার ফুলছড়ি, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ ও কাজীপুর, জামালপুর জেলার বাহাদুরাবাদ, টাঙ্গাইল জেলার এলাসিন এবং মানিকগঞ্জ জেলার আরিচা পয়েন্টে পানি সমতল আগামী ৫ দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বেড়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকূল পয়েন্ট এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টে পানি সমতল বাড়তে পারে। যার ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্টে পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এছাড়া মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকূল পয়েন্ট এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টে পানি সমতল ১৮ আগস্ট নাগাদ বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এদিকে ঢাকার চারপাশের নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। নারায়ণগঞ্জে লক্ষ্যা নদীর পানি সমতল বাড়তে পারে। মিরপুর পয়েন্টে তুরাগ নদ এবং রেকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি সমতল বাড়তে পারে। চলতি সপ্তাহেই ঢাকার নিম্নাঞ্চলে বন্যা হবার সম্ভাবনা রয়েছে।
এবার জুনের শেষে স্বল্পমেয়াদে এবং জুলাইয়ের প্রথমভাগে মধ্যমেয়াদের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। সেই প্রভাব এখনো আছে। এখনো দুটি নদীর পানি দুটি স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাত বাড়বে। ভারতের আসাম, মেঘালয়েও বৃষ্টিপাত বাড়ছে। যে কারণে দেশের অভ্যন্তরের নদ-নদীগুলোর পানির উচ্চতাও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা