প্লেন ভ্রমণে খরচ বাড়লো
দেশে এবার আকাশপথে ভ্রমণের খরচ বেড়েছে। এখন থেকে প্লেনে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন, তাদের বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা বাবদ নতুন ফি পরিশোধ করতে হবে।
রোববার (১৬ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর। এর আগে গত জুলাই মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দর ব্যবহারে এ সংক্রান্ত নতুন নোটিশ জারি করে।
বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য ১৬ আগস্ট থেকে নতুন ফি আরোপ করা হবে, সিদ্ধান্ত জানায় সংস্থাটি। সে অনুযায়ী, রোববার থেকে বিমানবন্দর ব্যবহারে গুনতে হবে নতুন ফি।
তবে যাত্রীকে সরাসরি ফি পরিশোধ করতে হবে না। প্লেনের টিকিটের সঙ্গে ভ্যাট ট্যাক্স বাবদ এই ফি কেটে নেওয়া হবে। ভ্রমণকারীর গন্তব্যের ওপর ভিত্তি করে এ ফি নির্ধারণ। দেশ হিসেবে টিকিটের মূল্য যেমন ভিন্ন, প্রায় তেমনি এ ফিও।
বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী, সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে পাঁচ ডলার ও নিরাপত্তা ফি হিসেবে ছয় ডলার দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে।
অন্যদিকে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা। অভ্যন্তরীণ রুটে যাত্রীদের খরচ বেড়েছে ১৭০ টাকা।
যাত্রীকে প্লেনের টিকিট কেনার সঙ্গে এয়ারলাইনস কোম্পানিকে এই টাকা পরিশোধ করতে হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা