চিনি-গমবাহী ২ লাইটার জাহাজডুবি
উত্তাল সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে পণ্যবাহী দুটি লাইটার জাহাজ ডুবে গেছে। চট্টগ্রাম বন্দর থেকে দূরে হাতিয়া এলাকা সাগরে পৃথক দুটি স্থানে এসব জাহাজ ডুবে যায়। এরমধ্যে একটি জাহাজের নাবিকদের উদ্ধার করা সম্ভব হলেও আরেকটি জাহাজের নাবিকদের এখন পর্যন্ত খোঁজ মিলেনি।
ডুবে যাওয়া একটি জাহাজ হচ্ছে, শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের গমবাহী জাহাজ আখতার বানু-১। এই জাহাজ সাগরে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে উল্টো হয়ে ডুবে যায়। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নাবিকদের খোঁজ মিলেনি। জাহাজটিতে দুই হাজার টন আমদানিকৃত গম ছিল।
জানতে চাইলে আখতার বানু-১ জাহাজের শিপিং এজেন্ট লিটমন্ড শিপিংয়ের অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেন, সকাল থেকেই আমরা চেষ্টা করছি নাবিকদের খোঁজ নিতে। জাহাজের সার্ভেয়ার ঘটনাস্থলে পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত নাবিকদের খোঁজ মেলেনি।
হাতিয়া এলাকায় সকাল ৯টার দিকে ডুবে গেছে আরেকটি লাইটার জাহাজ সিটি-১৪। জাহাজটি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপের এবং জাহাজে থাকা দেড় হাজার টন অপরিশোধিত চিনিও তাদের নিজস্ব। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে ছোট জাহাজে এসব চিনি নামিয়ে নিজেদের কারখানায় নেওয়া হচ্ছিল। মাঝপথে সেটি ডুবে যায়। চলতি পথে সিটি গ্রুপের আরেকটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে এগিয়ে গিয়ে নাবিকদের নিরাপদে উদ্ধার করে উপকূলে নিয়ে যায়। তবে জাহাজসহ পণ্য ঘটনাস্থলেই ডুবে গেছে।
জানতে চাইলে সিটি গ্রুপের জাহাজ পরিচালনকারী এক কর্মচারী বলেন, সাগর উত্তাল থাকার পরেও আমাদেরকে বাধ্য করা হয় জাহাজ চালিয়ে নিতে। চাকরির তাগিদে কর্তৃপক্ষের আদেশ থেকে পিছু হটার সুযোগ নেই।
এদিকে এসব জাহাজের নিয়মিত কারিগরী বিষয় পরীক্ষা করা হয় না। সার্ভে করা হয় নামমাত্র ফলে সাগর একটু উত্তাল হলেই দুর্ঘটনা ঘটে যায় বলে অভিযোগ উঠেছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা