মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, তবুও আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া
করোনাকালীন সময়ে যেসব শর্তে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল তার অধিকাংশই এখন আর মানছে না পরিবহন কর্তৃপক্ষ। তবুও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। অধিকাংশ যাত্রী স্বাস্থ্যবিধি না মেনে মাস্কহীন এসব পরিবহনে চড়ছেন। ফলে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি।
এর আগে গত ৩১ মে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমোদন দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এদিন এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তঃজেলা ও দুরপাল্লার রুটে বাস-মিনিবাস চলাচলের ক্ষেত্রে ২০১৬ সালে নির্ধারিত ভাড়ার ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এক্ষেত্রে প্রতি কিলোমিটারে একজন যাত্রীর সর্বোচ্চ ভাড়া হবে ১ দশমিক চার-দুই টাকা। এতে আরও উল্লেখ করা হয়, তবে ঢাকা মহানগরী ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া হবে যথাক্রমে ১ দশমিক সাত শূন্য ও ১ দশমিক ছয় শূন্য টাকা। ঢাকা মহানগরীতে সর্বনিম্ম ভাড়া ৭টাকা ও চট্টগ্রামে সর্বনিম্ন ভাড়া সর্বোচ্চ ৫ টাকা নেওয়া যাবে।
ভাড়া বাড়ানোর ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছিল। শর্তগুলো হল- বাসে সিটের অর্ধেকের বেশি যাত্রী নেয়া যাবে না, স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল হবে। দাঁড়িয়ে যাত্রী নেয়া যাবে না, ভাড়ার চার্ট দেখিয়ে ভাড়া নিতে হবে। যাত্রীদের মাঝে একটি করে সিট খালি রাখতে হবে ইত্যাদি।
তবে গত কয়েকদিন রাজধানীর সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ গণপরিবহনে এসব শর্ত মানা হচ্ছে না। অনেক বাসে প্রতিটি আসনেই যাত্রী নেয়া হচ্ছে। আর আদায় করা হচ্ছে বাড়তি ভাড়াও।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এখন দেশের কোনো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যেসব শর্ত অনুসরণ করে বর্ধিত ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল তার কোনোটাই মানা হচ্ছে না। আগের মতোই গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। বর্ধিত এ ভাড়া প্রত্যাহারের দাবি জানান তিনি।
বিষয়টি নিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, স্বাস্থ্যবিধির বিষয় নিয়ে আমরা কাজ করছি এর পাশাপাশি প্রশাসনও কাজ করছে। অবশ্যই এ বিষয়ে উন্নতি হবে।
এর আগে করোনা মহামারির মধ্যে বন্ধ থাকার পর গত ১ জুন থেকে ১১টি শর্তে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। সংক্রমণ রোধে পাশাপাশি সিটে যাত্রী পরিবহন না করা, নিয়মিত জীবাণুনাশক ব্যবহার, মাস্ক পরাসহ শর্তগুলো মেনে যানবাহন চালানোর ঘোষণা দিয়েছিল পরিবহন মালিকরা। তবে এসব শর্তেরও বেশিরভাগই এখন মানা হচ্ছে না।
সংক্রমণ রোধে মানুষের মধ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অনেক মানুষের মধ্যে আতঙ্কটা কমে যাওয়ায় সচেতনতা কমে গেছে। সচেতনতাকে আরও বৃদ্ধি করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে যদি মোবাইল কোর্ট করা যায়, এসব বিষয় নিয়ে সচিব কমিটিকে আলোচনা করে নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনকে বলে দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও এনফোর্সমেন্টে যেতে হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা