দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ১৩৪ জন নৌসদস্যের ঢাকা ত্যাগ
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (আনমিস) বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৬ যোগ দিতে ৬৭ জন নৌসদস্যের দ্বিতীয় গ্রুপ আজ শুক্রবার সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এর আগে গত ২৫ জুলাই প্রথম গ্রুপের ৬৭ জন নৌসদস্য ঢাকা ত্যাগ করে।
দক্ষিণ সুদানে নৌবাহিনীর একটি মেরিন ইউনিট আনমিস-এ ফোর্স মেরিন ইউনিট হিসেবে মোতায়েন রয়েছে। এই কন্টিনজেন্টটি জাতিসংঘের নিত্য প্রয়োজনীয় জ্বালানি, খাদ্য সামগ্রী, ঔষধ-পত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ/নিয়ন্ত্রণ ও সকল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ফোর্স সদর দপ্তরকে অবহিত করার কাজে নিয়োজিত আছে।
কন্টিনজেন্টটি অগ্নিনির্বাপনে স্থানীয় জনপদকে সহায়তা, আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও ডুবুরি সহায়তা করে থাকে। এছাড়া স্থানীয় জনগণকে জরুরি চিকিত্সা দেওয়াসহ মিশনে নিয়োজিত সেনা ও অসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দূর্গম স্থানে পরিবহণ করা এবং জাতিসংঘের নির্দেশক্রমে যেকোন কার্যক্রমে সহায়তা করে কন্টিনজেন্টটি।
উল্লেখ্য, বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট কন্টিনজেন্টটি সেখানে শ্বেত নীল নদে দীর্ঘ ৯৩৮ কিলোমিটার নদীপথে এখন পর্যন্ত সর্বমোট ৪১টি অপারেশন লাইফ লাইন অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা