বঙ্গবন্ধুর ৫ খুনিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইনমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত পলাতক পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় সম্পূর্ণ কার্যকর করতে না পারব, ততক্ষণ পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাদের ফিরিয়ে আনার পরেই এ প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটবে।’
আাইনমন্ত্রী ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘খুনি নূর চৌধুরী কানাডায় পলাতক রয়েছেন। তিনি কানাডা সরকারকে বলেছেন, বাংলাদেশে একটি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছে। আর কানাডা সরকারের আইন রয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে এমন কোনো পলাতক আসামিকে তারা ফেরত দেয় না। একটি আবেদনের ভিত্তিতে নূর চৌধুরী সেখানে বসবাস করছেন। তিনি কী আবেদন করেছেন এবং কী কারণে কানাডা সরকার তাকে সেখানে থাকতে দিয়েছে, সেসব কাগজপত্র চেয়ে কানাডা সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম। কিন্তু প্রাইভেসি অ্যাক্টের কারণে কানাডা সরকার সেসব কাগজপত্র দিতে অস্বীকৃতি জানায়। তখন আমরা আইনজীবী নিয়োগ করে সে দেশের আদালতে আবেদন করি। সে দেশের আদালত বলেছে, এসব কাগজপত্র দেয়া যাবে। এখন আমরা সে অনুযায়ী অগ্রসর হচ্ছি।’
তিনি বলেন, ‘আরেক খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন। সে ব্যাপারে আমরা এখন যে পরিস্থিতি সেটা অবজারভ করছি এবং এর অগ্রগতির ব্যাপারে আলোচনা করছি। আর বাকি তিন পলাতক আসামির অবস্থানের ব্যাপারে আমরা নিশ্চিত নই। তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে। আমরা মনে করি, এ প্রচেষ্টায় আমরা এক দিন সাফল্য লাভ করব’।
বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ২০০৯ সালে। এর মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারিতে কার্যকর হয়। বাকি সাতজনের মধ্যে ২০০২ সালে জিম্বাবুয়েতে পলাতক অবস্থায় মারা যান আসামি আজিজ পাশা। এ ছাড়া গত ১২ এপ্রিল রাতে আরেক খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়।
বর্তমানে পলাতক থাকা পাঁচ খুনি হলেন খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, এসএইচএমবি নূর চৌধুরী, এএমরাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিন।
খবর: ইউএনবি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা