বাসায় জুম মিটিং করলে আপ্যায়ন ব্যয় লাগবে কেন: পরিকল্পনামন্ত্রী
বাসায় বসে জুম মিটিংয়ের সময় অপ্যায়ন ব্যয় বিষয়ে আপত্তি জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার চলতি ২০২০-২১ অর্থবছরে সুষ্ঠু ও গুণগত মানসম্পন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভার পর ভার্চুয়াল ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী সচিবদের উদ্দেশে বলেন, বৈঠকে আমি বলেছি, করোনায় বাসায় বসে জুম মিটিং করলে কেন আপ্যায়ন ব্যয় করা লাগবে। প্রকল্পের আওতায় আপ্যায়ন ব্যয় আছে, তার মানেই এই নয় যে অযৌক্তিকভাবে ব্যয় করতে হবে। প্রকল্পের আওতায় অযৌক্তিক ব্যয় নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন।
প্রকল্পে গাড়ি কেনা নিয়ে এক প্রশ্নের উত্তরে মান্নান বলেন, অনেক সময় দেখা যায় প্রকল্পের জন্য গাড়ি কেনার জন্য যা বরাদ্দ থাকে, তার অর্ধেক দিয়ে বড় কর্মকর্তা গাড়ি কেনেন, বাকিগুলো ঠিকমতো হয় না। এখন থেকে এসব হবে না। কোন গাড়ি কত সিসি‘র, তা স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আমাদের আশ্বস্ত করেছেন, তারা টাস্কফোর্স গঠন করেছেন। মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেছেন, কী কী শাস্তির বিধান আছে।
সরকারের অর্থ যে জনগণের তা সচিবদের স্মরণ করে দিয়ে মন্ত্রী বলেন, যে কোনো সময়েই আমরা জনগণের অর্থ নিয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নয়-ছয় করতে দেব না।
তিনি বলেন, তবে কিছু কিছু ক্ষেত্রে ভুল বা হিউম্যান ইরর হলে সেটা ভিন্ন কথা। কিন্তু বারবার একই ভুল গ্রহণযোগ্য নয়। মন্ত্রী বলেন, বৈঠকে কথা হয়েছে যে অনেক কর্মকর্তার অনভিজ্ঞতার কারণে অনেক ভূলভ্রান্তিও হয়ে থাকে। তা কাটিয়ে উঠার জন্য জাতীয় পরিকল্পনা একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা