স্বাস্থ্য সুরক্ষা নেই, আছে বাড়তি ভাড়া
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। করোনার সংক্রমণ বিস্তার মোকাবেলায় অর্ধেক আসন খালি রাখাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মানার শর্তে ভাড়াও বৃদ্ধি করা হয় ৬০ শতাংশ। কিন্তু গণপরিবহনগুলো এসব শর্ত মানছে না।
পরিবহন মালিক-শ্রমিকরা স্বাস্থ্যবিধি ও শর্ত না মেনে বাস, টেম্পো, লেগুনাসহ গণপরিবহনে অধিক যাত্রী বহন করছেন। এক সিট ফাঁকা রেখে আরেক সিটে যাত্রী বহনের কথা থাকলেও তা মানা হচ্ছে না। পাশাপাশি দুই সিটেই যাত্রী বহন করা হচ্ছে। এমনকি বাসে যাত্রী দাঁড়িয়ে নেয়া হচ্ছে।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, পাশাপাশি দুই সিটে একজন বসার নিয়ম থাকলেও সব বাসেই পাশাপাশি সিটে বসছেন দুইজন। বাসে জীবাণুনাশক স্প্রে দেয়াসহ আনুষাঙ্গিক কোনও নিয়মই মানছে না পরিবহনগুলো।
এসব নিয়ে পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে পাল্টপাল্টি অভিযোগেরও শেষ নেই।
টঙ্গী থেকে রাজধানীর কুড়িল পর্যন্ত নিয়মিত যাতায়াত করেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, অনাবিল, ছালছাবিলসহ কয়েকটি বাসে তিনি নিয়মিত যাতায়াত করেন। ঈদুল আজহার আগ থেকে এসব বাসে নিয়ম লঙ্ঘনের প্রবণতা দেখা গেছে।
মো. তারিকুল ইসলাম আরও জানান, বুধবার অনাবিল পরিবহনের বাসে আসেন। ওই বাসে দুই সিটেই যাত্রী বহন করা হয়েছে। আবার দাঁড়িয়েও যাত্রী নিয়েছে। অন্যান্য সময়ে ২৫ টাকা ভাড়া নিলেও এখন ৪০ টাকা ভাড়া নিচ্ছে।
এ যাত্রী বলেন, এ নিয়ে প্রতিদিন যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাক-বিতণ্ডা হয়। অনেক যাত্রীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে দেয়া ও নাজেহাল করার ঘটনাও ঘটছে।
নাবিস্কো থেকে পল্টন সচিবালয়ে নিয়মিত যাতায়াত করেন সরকারি চাকরিজীবী মো. বেলায়েত। তিনি বলেন, বাসে কোনও নিয়মই মানা হয় না। হেলপার ও চালকরা অনেক সময় মাস্ক পরেন না। অফিসের সময়ে বাসে পাশাপাশি যাত্রী বহন করা হয়। অনেক সময় দাঁড়িয়েও নেয়া হয়। তিনি বলেন, সরকার আসনের ৫০ শতাংশ যাত্রী বহনের শর্তে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে দিয়েছে। এখন শতভাগ আসনে যাত্রী বহন করছে আর ভাড়া নিচ্ছে ১৬০ শতাংশ।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, কিছু কিছু লোকাল বাসে যাত্রী বেশি বহন করা হচ্ছে সত্য। বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছি। করণীয় নির্ধারণে আমরা মালিকরাও বৈঠক করব।
তিনি বলেন, যত সিট তত যাত্রী বহনের দিকে আমাদের যেতে হবে। তাহলে বাড়তি ভাড়া কমে নিয়মিত ভাড়ায় চলে আসবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা