দেশে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল
চব্বিশ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। এই সময়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
কভিড-১৯ নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। তাতে সরকারি হিসেবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর গত ১০ জুন সংখ্যা হাজার ছাড়ায়, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। মৃত্যুর সংখ্যা দুই হাজারের কোটা ছাড়ায় এর ২৫ দিন পর, ৫ জুলাই।
মৃত্যুর সংখ্যা আড়াই হাজার ছাড়ায় ১৭ জুলাই, ওই দিন দেশে মৃত্যু ছিল ২ হাজার ৫৪৭ জন। সেখান থেকে কাঁটায় কাঁটায় ৩ হাজারে পৌঁছায় ২৮ জুলাই। সেখান থেকে সাড়ে তিন হাজার ছাড়াতে সময় লাগল ১৫ দিন।
মৃতদের অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। করোনায় যারা প্রাণ হারাচ্ছেন তাদের প্রায় ৮০ শতাংশই পুরুষ, বেশির ভাগেরই বয়স পঞ্চাশোর্ধ্ব।
চব্বিশ ঘণ্টায় ১৪ হাজার ৫৫০ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৯৯৫ জনের শরীরে। তাতে দেশে মোট শনাক্ত করোনারোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ১১৭ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।
চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে একদিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.৩০ শতাংশ; শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩২ শতাংশ।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা