আজ মাধ্যমিক ও কারিগরির ১৫ বিষয়ের ক্লাস
চলমান করোনা পরিস্থিতিতে টেলিভিশনে সম্প্রচারিত পাঠদান কার্যক্রমে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাধ্যমিকে ১২টি ও কারিগরির তিনটিসহ মোট ১৫টি বিষয়ের ক্লাস হবে।
ছুটির দিন বাদে অন্যান্য দিনে জাতীয় সংসদ টেলিভিশনে মাধ্যমিক ও কারিগরির বিভিন্ন স্তরে পাঠদান সম্প্রচার করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক ও কারিগরি স্তরের সংশোধিত ক্লাস রুটিন প্রকাশ করা হয়। এতে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ক্লাস সম্প্রচারের সময়সূচি প্রকাশ করা হয়। আজ তিনটি ধাপে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১২টি ক্লাস করানো হবে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত শিক্ষকদের ক্লাস ভিডিও ধারণ করে সম্প্রচারিত হবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
ক্লাস রুটিনে বলা হয়েছে, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন প্রতিষ্ঠান, সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শ্রেণি শিক্ষকরা শিক্ষার্থীদের 'আমার ঘরে আমার স্কুল' অনুষ্ঠান সম্পর্কে অবহিত করবেন। বিশেষ প্রয়োজনে ক্লাস রুটিন পরিবর্তন হতে পারে। আগামী সপ্তাহে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হবে।
প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক (বাসার কাজ) দেওয়া হবে। পরদিন তা টেলিভিশনের স্ক্রিনে সঠিক উত্তরগুলো দেখানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব বাসার কাজের খাতা মূল্যায়ন করে নম্বর দেওয়ার নির্দেশনা দিয়েছে মাউশি।
পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া ক্লাসগুলো কিশোর বাতায়নে দেওয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময় তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে বলে জানা গেছে।
মাধ্যমিকে টেলিভিশন ক্লাসে যা থাকছে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাস, বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২টা পর্যন্ত সপ্তম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র ও বিজ্ঞান ক্লাস, বেলা ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত অষ্টম শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাস, ১২টা ২০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইংরেজি দ্বিতীয় পত্র এবং পৌরনীতি ও নাগরিকতা ক্লাস, বেলা ১টা ৪০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্র, পদার্থবিজ্ঞান এবং বিজ্ঞান বিষয়ের ক্লাস।
অন্যদিকে কারিগরি স্তরে নবম শ্রেণির ফার্ম মেশিনারি ক্লাস দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত, ২টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত দশম শ্রেণির পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং এবং দশম শ্রেণির বিল্ডিং মেইনটেন্যান্স বিষয়ের ক্লাস ৩টা ১০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা