রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বুধবার বঙ্গভবনে তিন দেশের রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র পেশ করেছেন। তারা হলেন সুইজারল্যান্ডের নাথালিয়ে চুয়ার্ড, দক্ষিণ কোরিয়ার লি জাং কিউন এবং ভুটানের রিনচেন কুয়েন্টসি।
রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান রয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে এ কথা জানান।
রাষ্ট্রদূতদের দায়িত্ব পালনকালে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আবদুল হামিদ আশা প্রকাশ করেন।
সুইজারল্যান্ডকে বাংলাদেশের রপ্তানি পণ্যের গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ খাতে দুই দেশের বন্ধন আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ভুটানের দূতকে বলেন, দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন, ১৯৭১ সালে ভুটান প্রথম স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এরপর থেকে দিনে দিনে দুই দেশের বন্ধন শক্তিশালী হতে থাকে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে আবদুল হামিদ চলমান করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা প্রদানের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান।
আবদুল হামিদ ধনী-গরিব নির্বিশেষে সবাই যাতে করোনাভাইরাসের টিকা পেতে পারে সে জন্য সব বহুজাতিক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতেরা বাংলাদেশে তাদের দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূতেরা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা