একাধিক সোর্স থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করবে বাংলাদেশ
বাংলাদেশ একাধিক সোর্স থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেছেন, ভ্যাকসিন যাতে দ্রুত সংগ্রহ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবিষয়ে যেসব দেশ ভ্যাকসিন বাজারজাত চূড়ান্ত করছে তাদের মধ্যে রাশিয়াসহ অন্যান্য দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভ্যাকসিন আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে বলেও জানান মন্ত্রী।
বুধবার (১২ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রীর সঙ্গে করোনার ভ্যাকসিন নিয়ে সভায় স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন। এসময় তিনি রাশিয়া করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার এবং তা মানুষের শরীরে প্রয়োগের বিষয়টি উল্লেখ করেন। এ বিষয়ে অর্থমন্ত্রীর পরমার্শ চান স্বাস্থ্যমন্ত্রী। এরই সূত্র ধরে বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।
অর্থমন্ত্রী বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন। তারপর চূড়ান্ত হবে, আমরা কাদের কাছ থেকে সংগ্রহ করবো। আমরা জানি রাশিয়া ছাড়াও চীনসহ অন্যান্য কয়েকটি দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কারে অনেকটা এগিয়ে গেছে। এটা বিশ্ববাসীসহ বাংলাদেশের জন্যও একটি সুখবর। আমার চেষ্টা করবো, যে দেশ আগে এ ভ্যাকসিন বাজারজাত করবে তাদেও সঙ্গে যোগাযোগ করে দ্রুত আনার জন্য।
তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরই বিষয়টি আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারবো। তার আগে কিছু বলা ঠিক হবে না। কোনো একক সোর্স থেকে ভ্যাকসিন সংগ্রহ করার পরিবর্তে আমরা একাধিক সোর্স থেকে সংগ্রহের চেষ্টা করবো। ইতোমধ্যে ভারত অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আমারও চেষ্টা করবো। যদি অক্সফোর্ডেও সঙ্গে সম্ভব না হয় তা হলে ভারতের সঙ্গেও যোগাযোগ করবো।
অর্থমন্ত্রী বলেন, বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি মনিটরিং করছেন। আর এ জন্য আলাদা করে অর্থ বরাদ্দ রয়েছে। প্রয়োজন হলে আরও বরাদ্দ দেওয়ার ব্যবস্থা রয়েছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা