সারা বিশ্বের সঙ্গে করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশও: স্বাস্থ্য ডিজি
স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশও করোনা ভ্যাকসিন পাবে।
তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাভির সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি হয়েছে, কথা হয়েছে। গ্যাভি সারা বিশ্বে ভ্যাকসিন সরবরাহ করবে।
স্বাস্থ্য ডিজি বলেন, ‘বাংলাদেশ কীভাবে আগে ভ্যাকসিন পাবে সে সম্পর্কে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরকে দিক-নির্দেশনা দিয়েছেন। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ভ্যাকসিন আসলে সবার আগে ফ্রন্টলাইনার্সদের দেওয়া হবে। পরে গুরুত্ব অনুযায়ী অন্যদের দেওয়া হবে।’
মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. বাসার বলেন, দেশে করোনা টেস্টের জন্য পর্যাপ্ত কিট মজুত আছে। কিটের কোনো সংকট নেই। আর করোনা পরীক্ষা করার জন্য সারাদেশে ৮০টি পিসিআর স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে আরও পিসিআর ল্যাব স্থাপন করা হবে।
তিনি বলেন, আশঙ্কা আছে শীতে করোনার প্রকোপ আরও বাড়তে পারে। সেজন্য পরিকল্পনা তৈরি করা হবে যাতে আমাদের দেশে এটা ব্যাপক আকার ধারণ করতে না পারে।
করোনায় সারাদেশে বিপুলসংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই বলেও দাবি করেন তিনি।
জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাস্থ্য ডিজি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ পরিদর্শন করেন।
এ সময় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. লিয়াকত হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিকসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা