মাস্ক পরাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত
করোনা সংক্রমণ এড়াতে প্রতিটি মানুষকে মাস্ক পরাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়েছে প্রশাসনকে। সোমবার (১০ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক থেকে সবার মধ্যে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে এমন কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
সরকারি বাসভবন গণভবন থেকে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভার্চুয়াল এই বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে যে মানুষকে সচেতন থাকতে হবে। অনেকের মধ্যেই সচেতনতা কমে গেছে। সেটা আরও বাড়াতে হবে। কারণ করোনা মোকাবিলার অন্যতম প্রধান মাধ্যমই হলো প্রতিরোধমূলক ব্যবস্থা থাকা। তাই এটা নিয়ে প্রচারণা চালাতে হবে, প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত বসাতে হবে। এসব বিষয় নিয়ে কালও (রোববার) সচিব কমিটিতে আলাপ-আলোচনা করে নির্দেশনা দিয়েছি, মাঠ প্রশাসনকেও বলে দিয়েছি- এনফোর্সমেন্টেও যেতে হবে।
তিনি বলেন, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়কে আরও ব্যাপকভাবে প্রচারের জন্য বলা হয়েছে। সশরীরে মাঠে গিয়ে মাইক দিয়ে প্রচার করতে হবে, বিলবোর্ড লাগাতে হবে। উদ্দেশ্য একটাই— মানুষ যেন একটু সতর্ক হয়। সবাইকে সতর্ক থকতে হবে। রেডিও, টেলিভিশনসহ সব মাধ্যমকে ব্যবহার করে প্রচারণা চালাতে বিশেষভাবে বলা হয়েছে। সচিব কমিটির মিটিংয়ে এসব বিষয় খুব স্ট্রংলি রিকমেন্ড করেছি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সচেতনতা তৈরি এবং মাস্ক না পরার কারণে শাস্তির মুখোমুখি করা— ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে দুইটি উদ্দেশ্যই থাকছে। কোথাও মাস্ক না পরার কারণে কাউকে সাজা দিলে সেটাও প্রচারের আলোয় আনা হবে। মূল কথা, সবাইকে মাস্ক পরতে হবে। আমরা দেখেছি, মাস্ক অনেকের পকেটে থাকে, কিন্তু পরে না। এই প্রবণতা দূর করতে হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা