ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের উপনির্বাচন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে
আগামী ২৩ বা ২৪ আগস্ট ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। একই দিনে চাঁদপুর পৌরসভার নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে বলে তিনি জানান। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি। এ দুটি আসনের উপ-নির্বাচন বিষয়ে ইসি সচিব জানিয়েছেন, আগামী ২৩ বা ২৪ আগস্ট আবার কমিশন সভা অনুষ্ঠিত হবে ওই সভা শেষে এ দুটি আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কমিশন সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দুটি আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হবে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-১৮ আসনের উপনির্বাচন প্রথম ৯০ দিন এবং পাবনা-৪ আসনের উপনির্বাচন পরবর্তী দিনের মধ্যে হতে যাচ্ছে। পাবনা-৪ আসনের সংসদে শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল মারা যান। মহামারি করোনার কারণে কমিশন প্রথম ৯০ দিনে এ আসনের উপনির্বাচন করতে পারেনি তারা। ‘দৈব দুর্বিপাকে ভোট পেছানোর’অংশ হিসেবে কমিশন পরবর্তী ৯০ দিনে ওই আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে আসনের উপ-নির্বাচন করতে হবে।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যান। আগামী ৮ অক্টোবরের মধ্যে এ আসনের উপ-নির্বাচন করতে হবে। অবশ্য ‘দৈব দুর্বিপাক’-এর কারণে নির্বাচন কমিশন আরও ৯০ দিন সময় নিয়ে ভোট করতে পারত। পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসির ভোটগ্রহণ সিদ্ধান্তের হিসাবে আগামী ১ নভেম্বর ঢাকা-৫ এবং ৯ ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন করতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তার মেয়াদ থাকবে ১৮০ দিন। এই সময়ের মধ্যে নির্বাচন করা হবে। রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন সময় বাড়ালে পরে জানানো হয়।
স্থানীয় সরকার আইন বাংলায় করা প্রসঙ্গে তিনি বলেন, এটির খসড়া তৈরি করা হয়েছে। এটি আজকে কমিশন সভায় উপস্থাপন করা হয়েছে। আগামী ২৩ ও ২৪ তারিখে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে কমিশনের মতামতের ভিত্তিতে এটি তৈরি করে কমিশনের ওয়েবসাইটসহ বিভিন্ন মহলে মতামতের জন্য পাঠানো হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা