মাহিন্দা রাজাপাকসেকে শেখ হাসিনার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি শ্রীলংকায় অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসার দল বিজয় লাভ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, মাহিন্দা রাজাপাকসার কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ অভিনন্দন জানান।
বার্তায় শেখ হাসিনা বলেন, গত ৫ আগস্ট ২০২০ তারিখে অনুষ্ঠিত নবম পার্লাামেন্ট নির্বাচনে বিজয় লাভ করায় আমি আপনাকে এবং আপনার দল শ্রীলঙ্কা পদুজানা পেরমুনা (এসএলপিপি)-কে অত্যন্ত আনন্দের সঙ্গে অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরো বলেন, ‘এই নির্বাচনের ফলাফলে আপনার নেতৃত্বের ওপর শ্রীলংকার জনগণের অব্যাহত বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও শ্রীলংকা পারস্পরিক স্বার্থে গড়ে ওঠা চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে। যোগাযোগ বৃদ্ধি, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা দমন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ ব্যাপক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে তা প্রতিফলিত হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে শ্রীলংকার একটি বিশাল জনগোষ্ঠির উপস্থিতির মাধ্যমেও তা প্রতিফলিত।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশেষ করে বাংলাদেশে আপনার সরকারি সফরকালে এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে আমাদের মতবিনিময়ের কথা আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি।’
শেখ হাসিনা বলেন, শ্রীলংকার সরকারে আপনার দায়িত্বের মেয়াদে, আমি ও আমার সরকার আমাদের দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একটি চমৎকার ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যাশা করছি। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার জন্য মাহিন্দা রাজাপাকসাকে আমন্ত্রণ জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠানো বার্তায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসার দায়িত্ব পালনকালে তাঁর অব্যাহত সাফল্য, তাঁর সুস্বাস্থ্য এবং ব্যক্তিগত কল্যাণ কামনা করেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা