দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, অর্থনীতির সকলক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যেটি সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে, নন্দিত হচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মিডিয়া বিভিন্নভাবে বাংলাদেশকে প্রশংসা করছে। বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, এটি আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
মন্ত্রী শুক্রবার তার সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্ধি রেজিয়া কলেজে এসএসসিতে জিপিএ ফাইভপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বের সাথে প্রতিযোগিতা করে দেশকে আরো উন্নত সমৃদ্ধ করতে হলে তরুণ মেধাবীদের জ্ঞানবিজ্ঞানে আরো বেশি দক্ষ হতে হবে, প্রযুক্তিতে আরো বেশি সক্ষমতা অর্জন করতে হবে। মঙ্গলগ্রহে যাওয়ার চিন্তা করছে মানুষ এখন, এই সময়ে প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কোনোদিনই এ দেশ উন্নত দেশে পরিণত হবে না। সেজন্য মেধাবীদের জন্য উন্নত প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষার ব্যবস্থা করতে হবে। যার মাধ্যমে তারা নতুন ও সময়োপযোগী প্রযুক্তি নিয়ে আসতে সক্ষম হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ দেশটিকে তোমাদের ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। সূর্যের মতো তোমাদের আলোয় সবাইকে আলোকিত করবে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে নিজেদের জীবনকে গড়বে। তোমাদের মেধা, কাজ ও যোগ্যতার মাধ্যমে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করবে।
এ অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, মুশুদ্ধি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, মুশুদ্ধি রেজিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা