মুজিববর্ষেই বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর যেসব খুনি বিদেশে পালিয়ে রয়েছে তাদেরকে এই মুজিববর্ষের ভিতরেই দেশে ফিরিয়ে এনে আইনের হাতে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে এরা নাম পরিচয় পাল্টে পালিয়ে রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ওইসব দেশের সাথে সরকার সব সময় যোগাযোগ রক্ষা করে চলেছে। ইতোমধ্যে বঙ্গবন্ধুর এক খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।
মন্ত্রী আজ শুক্রবার দুপুর ২টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, করোনার কারণে বিভিন্ন দেশ থেকে যে সকল প্রবাসী দেশে ফিরে এসেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে পর্যায়ক্রমে সেই সব দেশে পাঠানো হবে। তারা যাতে দ্রুততম সময়ে যেতে পারেন তার জন্য সংশ্লিষ্ট দেশের সাথে আলোচলা চলছে। এখনও বিভিন্ন দেশের সাথে আকাশ পথে যোগাযোগ শুরু হয়নি। আকাশ পথে যোগযোগ শুরু হলে প্রবাসীদের পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে আমরা আশা করছি।
প্রবাসীরা দুরাবস্থায় রয়েছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের পক্ষে প্রবাসীদের ব্যাপক সাহায্য সহযোগিতা করা হয়েছে। তাদের যে কোন সমস্যা সরকার আন্তরিকতার সাথে সমাধান করছেন। প্রবাসীরা দেশে ও বিদেশে যে যেখানে আছেন, ভাল আছেন। এ ছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশের যে সব মিশন রয়েছে তারাও প্রবাসীদের সাথে যোগাযোগ রাখছে এবং তাদের সব ধরনের সহযোগিতা করছেন।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি।
পরে ফাতেহা পাঠ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে ঘাতকদের হাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল হোসেন শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাসসহ সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা