বঙ্গবন্ধু মেমোরিয়াল করার নামে লোপাট কোটি টাকা
বঙ্গবন্ধু মেমোরিয়াল করার নামে লোপাট হয়েছে কোটি টাকা। দুই কোটি টাকার কাজ শেষে উঠিয়ে নেয়া হয়েছে ৩ কোটি ৭৩ লাখ টাকা। এমন পুকুর চুরি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে।
নকশা না মেনে তৈরি হয়েছে ভবন, উদ্বোধনের আগেই ছাদ থেকে ঝরছে পানি। বাংলাদেশ পরিসংখ্যান ভবনে হবে জাতির জনক বঙ্গবন্ধুর মেমোরিয়াল। টেন্ডারে অংশ নেয় অনিক কনস্ট্রাকশন নামে একটি মাত্র প্রতিষ্ঠান। আর কোন প্রতিষ্ঠান টেন্ডারে অংশ না নেওয়ায় ৫০ লাখ টাকা ঘুষ দিয়ে নিজেদের কব্জায় বাগিয়ে নেয় কাজ। পুরো কাজের খরচ ধরা হয় ২ কোটি ৬৯ হাজার টাকা।
অনিক কনস্ট্রাকশনের ম্যানেজার কলিমউল্লাহ বলেন, কথাবার্তায় এমনই ছিল। ৫০ লাখ টাকা ঘুষ দিয়ে কাজে যা লাভ হবে তা সমান সমান।
এরপর শুরু রীতিমত হরিলুট। মূল নকশায় মেমোরিয়ালের উপর উন্নতমানের টেনজাইল ফেব্রিক দিয়ে মুড়িয়ে দেওয়ার কথা থাকলেও ব্যবহার করা হয়েছে ককশিট এবং স্টিল। অথচ তুলে নেওয়া হয়েছে আটাশ লাখ টাকা। শুধুই তাই নয়, দুর্বা ঘাস দিয়ে বাগানের নামে ২০ লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বাস্তবে সবই প্লাস্টিকের ঘাস। এসব পুকুর চুরির ফল এখন দৃশ্যমান হচ্ছে। উদ্বোধনের আগেই মেমোরিয়ালের ছাদ দিয়ে পড়ছে পানি।
পরিসংখ্যান ব্যুরো সহকারী পরিচালক মাহমুদুজ্জামান বলেন, কাজ এখনো অসম্পূর্ণ। ছাদ দিয়ে পানি পড়ে। জুন মাসে তাড়াহুড়ো করে কাজ করেছে। ছাদে বালু ভরাটের নামে দেখানো হয়েছে প্রায় ১ লাখ টাকা। ৪৮ হাজার টাকার এসি কিনে দেখানো হয়েছে তিন লাখ ১০ হাজার টাকার খরচ। বার্মাটিক কাঠের বদলে দেওয়া হয়েছে আম কাঠ। শুধুই তাই নয়, বাস্তবে না থাকলেও দরপত্রে উল্লেখ দেখিয়ে, ১৫ টি নির্মাণ সামগ্রীর নামে টাকা তুলে নিয়েছে অনিক কনস্ট্রাকশন।
দরপত্র অনুসারে কাজের যখন এই অবস্থা, তখন আরও ৫৬ লাখ টাকার অতিরিক্ত কাজ দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটি তুলে নিয়েছে তিন কোটি ৭৩ লাখ টাকা।
অনিক কনস্ট্রাকশনের মালিক গোলাম মোস্তফা বলেন, এটা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করবেন, তারা নকশা দেখে বুঝে নিয়েছেন, নাকি নেননি।
বিবিএসের মহাপরিচালক তাইজুল ইসলামের তত্ত্বাবধানে কাজ হলেও এ বিষয়ে তিনি কোন কথা বলতেই রাজি হননি। আর কাজ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যানের দাবী, কিছুটা পরিবর্তন হলেও কোন দুর্নীতিই হয়নি।
আর পুরো কাজটার যারা নকশা করেছেন, তাদের অনুপস্থিতিতেই হয়েছে জোড়াতালির কাজ। -সময় সংবাদ


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা